হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), বিয়ানীবাজারের কুরারবাজার এলাকার এহসান হোসেন (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার আব্দুল্লাহ আল রাহি (২৫) ও কুরারবাজারের শাহ তাহমিদ আহমদ (৩৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সিলেট নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।