হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

আজ মঙ্গলবার ভোরে জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকার ভাঙ্গারপার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—দিনমজুর ও বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত একজন হলো সোনিয়া আক্তার (১২)। তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
স্থানীয়রা জানান, গতকাল ভোররাতে বজ্রবৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হয়। বিদ্যুৎ লাইনের নিচে টিনের ঘরে বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমান বসবাস করতেন পরিবার নিয়ে। বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হওয়ার কারণে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা যায় ও একজন আহত হয়। 

এ বিষয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক্‌প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। যে একজন বেঁচে আছে, তারও অর্ধেক শরীর পুড়ে গেছে। সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ