হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী সিতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সিতারা বেগম দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।

জানা গেছে, সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে একটি কাজে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে একটি রিকশাযোগে তারা বাড়ি ফেরার পথে বাজারেই ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন এবং রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত গাড়িকে শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি। এদিকে, লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফন করতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। পরে জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে লাশ হস্তান্তর করা হয়েছে।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা