হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

প্রতিনিধি, সিলেট

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির আহমদ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অপর বাইক আরোহী আহত হন। গতকাল শুক্রবার রাত ১২টা দিকে হাউজিং এস্টেট ৫ নং লেনে প্রবেশ রাস্তার ঠিক মুখে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাব্বির আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। সে মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। মোটরসাইকেল আরোহী আহত যুবক হলেন সুনামগঞ্জ জগন্নাথপুর ভবানীপাড়া ইউনিয়নের মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে আলী হোসেন রাজু (৩০)। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়ায় থাকেন। 

এদিকে দুর্ঘটনাকবলিত কারটির চালক হাউজিং এস্টেট ৫ নং লেনের ২৯ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী (৪৭)। মুখোমুখি দুর্ঘটনায় তিনিও আহত হন। দুর্ঘটনার পরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত বারোটার দিকে হাউজিং এস্টেট ভেতরের গলি দিয়ে পাঁচ নং লেন হয়ে দ্রুত বেগে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় হাউজিং এস্টেটে গাড়ি চালিয়ে পাঁচ নং গলিতে ঢুকছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী। এ সময় মোটরসাইকেল ও কারের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মোটরসাইকেল আরোহী দুজনেই ছিটকে পড়েন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং কারের সামনের অংশও অনেকটা দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীরা আহত মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন ডাক্তার। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি খান মো. মাঈনুল জাকির। 

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা