হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হজরত শাহজালালের মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু বৃহস্পতিবার

সিলেট প্রতিনিধি

সিলেটে হযরত শাহজালালের মাজারে ওরসের প্রস্তুতি। ছবি: সংগৃহীত

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) সকালে শুরু হচ্ছে। আগামী শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।

আজ বুধবার মাজার এলাকা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। দলে দলে তাঁরা প্রবেশ করছেন মাজারে। একটু পরপর চারপাশে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান ধরছেন। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রথমে গিলাফ চড়াবে শাহজালাল মাজার কর্তৃপক্ষ। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও মাজারে গিলাফ দেওয়া হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মাজারে গিলাফ চড়াবেন ভক্ত-আশেকানরা।

আজ বিকেল পর্যন্ত শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। আজ রাতে পশু জবাই করা হবে। এরপর খতমে সফিনা, কোরআনখানি এবং রাত ২টা পর্যন্ত জিকির চলবে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সিকৃবি ক্যাম্পাসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৫

নাট্যশিল্পী নেবে সিলেট বেতার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, তাঁতী দল নেতাসহ ৪ জনকে কারাদণ্ড

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেটে বাসিয়া নদীর খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

লুঙ্গি পরে, কাঁধে গামছা নিয়ে ভাইভা বোর্ডে শাবি শিক্ষার্থী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু