হোম > সারা দেশ > সিলেট

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি

নিহত ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে। অভিযুক্ত লোকমান আহমদ (২৫) জয়নাল আহমদের ছেলে।

জানা যায়, আজ সকালে ইসমাইল হোসেন তাঁর বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির লোকমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে লোকমান ও তাঁর সহযোগীরা ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করেন। এতে ইসমাইল হোসেন ও তাঁর মা গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিলেটে নারী পর্যটককে উত্ত্যক্ত, ৩ কিশোরকে ছেড়ে দিল এলাকাবাসী

সিলেটে দুর্বৃত্তের হামলায় আহত শ্রমিকনেতা আবুলের মৃত্যু

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহে সকাল ৮টায়

সিলেট ও ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এত সুন্দর: বাণিজ্যমন্ত্রী

সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খায়রুল ইসলাম

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত