হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

সিলেট প্রতিনিধি

মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

আজ সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন এবং পর্যায়ক্রমে ব্লক ইট উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন আইনগত শর্ত ও নির্দেশনা তুলে ধরেন।