হোম > সারা দেশ > সিলেট

শিগগির বন্ধ সব বিমানবন্দর চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন আবার বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে, যাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে এসব অশুভ শক্তিকে মোকাবিলা করে আগামী নির্বাচনেও এ সরকারকে ক্ষমতায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আজ রোববার মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় শোক দিবস এবং সাবেক এমপি আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন ও ধারাবাহিক উন্নয়নে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশ আজ খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পন্ন। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ সারা দেশে। আগামী ৭ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, তারাই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজ করেছিল। তাদের মধ্যে একজন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য অবিচল থেকে কাজ করেছিলেন তিনি।’ 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রো ও ম্যানচেস্টারে সরাসরি বিমান চালু করেছি। শিগগির সব বন্ধ থাকা বিমানবন্দর চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শমসেরনগর বিমানবন্দরটি চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।’ 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ ও মরহুম আব্দুল জব্বারের পুত্র মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম।

বিয়ের তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরেই সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের যুবক

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন