সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজে এসএসসিতে এবার শতভাগ পাসসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ থেকে এই বছর ১২৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাসসহ ৬৬টি জিপিএ-৫ পেয়েছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি জেলার মধ্যে সেরা হয়েছে।