হোম > সারা দেশ > সিলেট

বালাগঞ্জে স্কুলের উদ্দেশে বের হওয়া ছাত্রীর লাশ মিলল খালে

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বালাগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে নুরপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুমাইয়া উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে ১ ভাই ও ১০ বোনের মধ্যে সবার ছোট ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ও প্রাইভেটের জন্য বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়া বাড়িতে থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভেতরে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন চলাচল না করায় ওই এলাকা নির্জন ছিল। ওই সময়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কীভাবে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র