হোম > সারা দেশ > সিলেট

সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

সিলেট সংবাদদাতা

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার কলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুহান মিয়া (২৩) ওই গ্রামের আব্দুল হকের ছেলে এবং পাথরবোঝাই ট্রাক্টরটির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে ধলাই নদের পাড়ে থাকা পর্যটনকেন্দ্রের পাথর চুরি করে নিয়ে যাচ্ছিল ট্রাক্টরটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দয়ারবাজারের উত্তর পাশের ধলাই নদের পাড় থেকে সাদা পাথরবোঝাই করে নিয়ে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে প্রধান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এ সময় শ্রমিক সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন এবং আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ