হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে মুরগির খামার থেকে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুরে ইউনিয়নের তৃতীয়খণ্ড গ্রামের একটি খামার থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সুমন মিয়া ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তৃতীয়খণ্ড গ্রামের আব্দুল করিমের ছেলে মোস্তাকিম তাঁদের মুরগির খামারে সুমনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে জানানো হয়। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সুমনের লাশ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, হত্যার শিকার কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। তবে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফতেহপুরের তৃতীয়খণ্ড গ্রামের মুরগির খামার থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী