হোম > সারা দেশ > সিলেট

সিলেট চেম্বারের কমিটি বাতিলে কারণ দর্শানো নোটিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী কমিটি বাতিল করে কেন প্রশাসক নিয়োগ করা হবে না, এই বিষয়ে জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা যায়। 

নোটিশে বলা হয়-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও বা সংশ্লিষ্ট সেবা খাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হওয়ায় আটজন স্বাক্ষরিত আবেদনকারী প্রশাসক নিয়োগের জন্য আবেদন করেন। এমতাবস্থায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবে না এই বিষয়ে আগামী সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

একই সঙ্গে বিষয়টির প্রতিলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সদর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের একান্ত সচিব ও সিলেট জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। 

জানতে চাইলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. মুজিবুর রহমান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘৮ জন যে আবেদন করেছেন, সেটি সঠিক নয়। আমাদের দৈনন্দিন কার্যক্রম চলছে। আমরা সাত দিনের আগেই জবাব দেব।’

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী