হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় নিহত সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম (৩০) হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি ‘বিকন ফার্মা’ নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে তামাবিলগামী বিজিবির একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাদ্দাম হোসেন ছিটকে পড়ে বিজিবির গাড়িটির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

জিয়াউর রহমানের নাম ব্যবহার করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

অবসর নিলেও অনিল চন্দ্র শর্ম্মারা ‘শিক্ষার আলোকবর্তিকা’ হয়েই থাকেন

নিজ স্কুলের পাশেই সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

বর্তমান সরকার সংস্কার চায় না: গাড়িতে হামলার পর নাহিদ ইসলাম

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির ৫ শতাংশে উন্নীতের লক্ষ্যে কাজ চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সিলেটে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের, ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু