হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সুনামগঞ্জ (শাল্লা) প্রতিনিধি 

সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম চৌধুরী (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি দুর্ঘটনাকবলিত হন, তা নিশ্চিত হওয়া যায়নি। 

নিহত মাহবুব শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। 

স্থানীয়রা জানান, দিরাই ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও এক আরোহীকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাহবুব আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা কেউ নিশ্চিত করতে পারেননি। 

স্থানীয় ব্যবসায়ী নিশি দাস বলেন, মাহবুব দিরাই-মদনপুর সড়কের কর্ণগাঁও বাজারে আয়মান ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের ব্যবসা করতেন। স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রামে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফার্মেসি বন্ধ করে নিজের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। 

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোছা ভূঁইয়া বলেন, ‘পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাই।’ 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আমরা ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছি।’

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক