হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে আলী মিয়া (২৮) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মামুদনগর গ্রামের পূর্বদিকে ছায়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আলী মিয়া মামুদনগর গ্রামের আহাদ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে আলী মিয়া ও তাঁর ছোট ভাই জুনায়েদ মিয়া (১০) হাওরে মাছ ধরতে যান। সাড়ে ৮টার দিকে বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে, ওই বজ্রপাতে হয়তো আহত হয়ে আলী মিয়া নৌকা থেকে পড়ে হাওরে তলিয়ে গেছেন। পরে নৌকায় থাকা জুনায়েদ মিয়া বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ভেড়জাল নিয়ে এসে আলী মিয়ার সন্ধান চালান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলী মিয়ার মরদেহ উদ্ধার হয়নি। 

শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু

সুনামগঞ্জে মহিষ চুরি করে জবাই, মাংস জব্দসহ আটক দুই

অতিবৃষ্টিতে হাওরের কাঁচা ধান ডুবে যাওয়ার আশঙ্কা

দিরাই-শাল্লা: সড়ক নির্মাণকাজে ধীরগতি

হাওরে বৃষ্টি স্বস্তি ফেরাল কৃষকের মনে

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড