হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারিতে আহত এমরান হোসেন (১৬) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে।

নিহত এমরান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে টমটমচালক ছিল। সে উপজেলার সৈয়দপুর ঈশানকোণা গ্রামে অনেক দিন ধরে বসবাস করত।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সৈয়দপুর ঈশানকোণা গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত টমটম গ্যারেজের মালিক বাদশা মিয়ার এমরানের কাছে গাড়ি চার্জ বাবদ ৫০ টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা চাওয়া নিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাধে। এ সময় বাদশা মিয়ার পক্ষ নিয়ে আরেক টমটমচালক জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক