হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কোরআন অবমাননার অভিযোগ তুলে সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ভাঙচুর। ছবি : আজকের পত্রিকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, আকাশ দাসের ফেসবুক আইডি থেকে কোরআন শরিফ অবমাননাকর ছবিতে কমেন্ট করার অভিযোগ তুলে গতকাল সন্ধ্যার পর একদল উত্তেজিত লোক মিছিল করে। এ সময় মংলারগাঁও গ্রামের ১০-১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ভাঙচুর। ছবি : আজকের পত্রিকা

আকাশ দাসকে আটক করা হয়েছে জানিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক