হোম > সারা দেশ > সুনামগঞ্জ

উজানের ঢলে শাল্লায় দুই সন্তানসহ মা নিখোঁজ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় উজানের ঢলে দুই সন্তানসহ এক নারী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ নারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধার করতে কাজ করছে উপজেলা প্রশাসন। 

প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের বাসিন্দা সুব্রত দাস জানান, সন্ধ্যার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুই বাচ্চা নিয়ে শাল্লা ব্রিজে আসার চেষ্টা করেন। এ সময় ব্রিজের নিচে বাহাড়া রাস্তা দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছিল। 

পানির স্রোতে ওই নারী চার বছরের ছেলে ও আট বছরের মেয়েকে নিয়ে ব্রিজে আসার চেষ্টা করেন। এ সময় স্রোতের ধাক্কায় তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করে তাদের রক্ষা করতে পারলাম না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, দাড়াইন নদীতে দুই সন্তানসহ মা নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শী সুব্রত দাসের তথ্যমতে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করছে। 

তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক