হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ভাতিজার মারধরে চাচা নিহতের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরের চাচা নিহতের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইস্কান্দার আলী (৭০) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে। নিহতের ঘটনার নিহতের ভাই রুসমত আলীর ছেলে এখলাছ মিয়াকে (৪০) সুনামগঞ্জ সদর উপজেলা থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা-পুলিশ। 

পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এখলাছ মিয়া, তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তাঁর লোকজন প্রথমে পুকুর পাড়ের গাছ কাটেন। পরে তাঁরা পুকুরের পাড় কাটতে শুরু করেন। এতে বাধা দেন এখলাছ মিয়ার চাচা ইস্কান্দার আলী। পরে এখলাছ মিয়ার পক্ষ হয়ে তাঁদের সঙ্গে যুক্ত হন আমজদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইস্কান্দর আলীকে এখলাছ মিয়া লাথি মেরে ফেলে দেন ও মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শুনেছি, মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক