হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

পরিত্যক্ত এই টিনের ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে আনাস আলী (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি পরিত্যক্ত তালাবদ্ধ টিনশেডের ঘরে ওই যুবকের গলায় রশি বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই যুবক কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। বাড়িতে যেতেন না।

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক

সুনামগঞ্জে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বেকায়দায় কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চল: ধান নিয়ে বিপাকে কৃষক