হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার ধর্মপাশা, তাহিরপুর ও দিরাই উপজেলার হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। স্ব-স্ব থানা-পুলিশ আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতদের মধ্যে রয়েছেন— ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হবিবুর রহমান (২২), উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৪), দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৩) এবং তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৮)।

বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন—সরস্বতীপুর গ্রামের জয়নাল হক (৪০) ও তাঁর ছেলে রহমত উল্লাহ এবং শিখা মনি (২৫)। একই ঘটনায় তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নূর মোহাম্মদ (২৪)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহতের পাশাপাশি ৪-৫ জন আহত হয়েছেন। হবিবুর রহমান ও লিটন মিয়া ধান কাটতে গিয়ে, রহমত উল্লাহ বাড়িতে কাজ করার সময় এবং আবুল কালাম হাঁসের খামারে কর্মরত অবস্থায় বজ্রপাতে নিহত হন। নিহতদের তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দিরাইয়ে বজ্রপাতে নিহত লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানিয়েছেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবুল কালামের মরদেহ পরিবারের হেফাজতে আছে। অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

হাওরে নয়া দুর্যোগ জলাবদ্ধতা

আবারও ভেঙে গেছে বেইলি সেতুর পাটাতন, মহাসড়কে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন–স্মারকলিপি

হাওরে বাঁধের মাটি ধসে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে গুজাউনি বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে

শাল্লায় হাওরের বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের হাওরাঞ্চল: ফসল বাঁচাতে মরিয়া কৃষক, কাটছেন বাঁধ

‘আমার আব্বুরে আনা খাবাইয়া মারছে, আমি আব্বুর লগে মাততাম চাই’

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত