হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আলী মিয়ার (২৮) মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ছায়ার হাওরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খালিয়াজুড়ি উপজেলার সীমানায় ছায়ার হাওরে মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে মরদেহ শনাক্ত করে।

গত সোমবার সকালে উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আলী মিয়া। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারা দিন হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও মরদেহের সন্ধান করতে পারেনি।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক