হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক হলেন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার আব্দুল তাহিদের ছেলে আব্দুল জিহাদ (২১)। অভিযানে ওই মাদকসেবীর কাছ থেকে ২টি ইয়াবা, ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল কারাগারে পাঠানো হবে।