হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতে ইমামের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজে তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমদপন্থীর (জোবায়ের গ্রুপ) পক্ষে এক বয়ান পেশ করেন। এ সময় তেলিকোনা গ্রামের মজর উল্লাহর ছেলে সিরাজ আলী উক্ত বয়ানের আপত্তি করেন এবং বয়ানের পক্ষে যৌক্তিকতা জানতে চান। এ নিয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াহিয়া ও শুকুর উল্লাহর ছেলে আব্দুল্লাহ ইয়ামিন সুনুর মধ্য বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে ইয়াহিয়া ও আব্দুল্লাহর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা