সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এমসি) হাফিজ মহিবুর রহমানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হালিম ডালিম প্রমুখ।