হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে নৌকাডুবিতে দুজন নিখোঁজ

সুনামগঞ্জ সংবাদদাতা

নৌকাডুবিতে নিখোঁজ দুজন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকাডুবিতে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধারাম হাওরে এ ঘটনা ঘটে। ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শামসুদ্দিন (৫৫) সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরজন একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেন তাঁরা। নৌকায় সাতজন যাত্রী ছিল। ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ধারাম হাওরে ডুবে যায়। এ সময় চালকসহ পাঁচজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে। এঁদের মধ্যে মুমূর্ষু দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. লিয়াকত আলী বলেন, ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক