হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানাপিলার উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানাপিলার উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানাপিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তু উদ্ধার করা হয়। রূপ মিয়া ওরফে রুক্কিয়া (৫০) এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান মাদকবিরোধী সংগঠনের স্থানীয় যুবকেরা। মাদক খোঁজাখুঁজির একপর্যায়ে প্রাচীন লোহার বস্তুটিও দেখতে পান তাঁরা। পিলারের একদিকে দুটি তার রয়েছে এবং এর গায়ে ইংরেজিতে খোদাই করে লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। বস্তুটি উদ্ধারের পর দৌলতপুর গ্রামের একজনের হেফাজতে রাখা হয়। পরে বিষয়টি শাল্লা থানা-পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ পিলারটি থানা হেফাজতে নিয়ে যায়।

আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. নূরুল হক বলেন, দৌলতপুর গ্রামে যুবকদের নেতৃত্বে মাদকবিরোধী একটি সংগঠন আছে। গতকাল রাতে যুবকেরা মাদকসম্রাট রূপ মিয়ার বাড়িতে যান মাদক উদ্ধারের জন্য। মাদকের খোঁজ করতে গিয়ে তাঁরা ওই পিলারের দেখা পান। পরে বিষয়টি পুলিশকে জানালে হেফাজতে নেন তাঁরা।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, রূপ মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলাও আছে। তাঁর বসতবাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা পিলারটি উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ লোহাজাতীয় বস্তুটি থানায় নিয়ে আসে। পিলারটি থানা হেফাজতেই আছে। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু