হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর 

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। 

আজ সোমবার বেলা ১১টার দিকে এম এ মান্নানের অনুপস্থিতিতে আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এ আদেশ দেন বিচারক। মামলার পক্ষে-বিপক্ষে বিপুলসংখ্যক আইনজীবীর উপস্থিতিতে জামিন আবেদন ও নামঞ্জুরের শুনানি হয়। 

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক জানান, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের বিপক্ষে মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তাঁর পরিকল্পনায় দেশে ও সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে অনেক অনিয়ম-দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করা হচ্ছে। 

এদিকে, এম এ মান্নানের জামিন শুনানির খবরে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থীরা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা মামলায় জড়িত সবার শাস্তির দাবিতে স্লোগান দেন। 

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় আনা হয়। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর আদালতে মামলা করা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি করেন। এ মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ