হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও ৫ বছর দেখতে চায়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।”’

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে, আরও বাড়ানো হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার (উপদেষ্টা) রয়েছেন। তবে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

জাহাঙ্গীর আলম জানান, ‘চিকেন নেক’ ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। তিনি আরও জানান, বাংলাদেশের থানাগুলো থেকে কিছু অস্ত্র খোয়া গেছে। এগুলো সব উদ্ধার করতে হবে। এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সে দিক নজর রাখবে পুলিশ।

মব নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশল বিনিময়। ছবি: আজকের পত্রিকা

শান্তিগঞ্জে ঘন ঘন সংঘর্ষ এবং তা রোধ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু পুলিশকে দোষ দিলে হবে না। এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে।’

উপদেষ্টা এর আগে শান্তিগঞ্জ থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ অন্য স্থাপনা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী প্রমুখ।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক