হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে বোমা কারিগরের মৃত্যুতে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলুল হক ফজলু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে বেলকুচি থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে নিহতের ছোট ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামে গত ১৯ ডিসেম্বর বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারে, শব্দের উৎস ওই গ্রামের শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে। এ নিয়ে কয়েক দিন নানা গুঞ্জন চলে এলাকায়। বিস্ফোরণের মূল কারণ জানা যায় গত শনিবার সকালে। সেদিনের বিস্ফোরণে আহত হন দুজন। আহত একজন ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ফজলুল হক ফজলু কুষ্টিয়া সদর থানার মিলপাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। এরপর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন দুপুরে শ্রমিক লীগ নেতার বাসায় বোমা তৈরির সময় এই বিস্ফোরণ হয়। সেদিন শ্রমিক লীগ নেতা মোতালেব দ্রুত তাঁদের দুজনকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ফজলুল হক ফজলুর মৃত্যু হয়।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী