হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

কামারখন্দের হালুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের গোয়ালঘর। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে হালুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের ও একটি সাদা ষাঁড় রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এর কিছুক্ষণ পর একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কৃষিজীবী মো. বজলুর রহমানের (৫৯) গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভি ও একটি সাদা এঁড়ে বাছুর নিয়ে যায় দুর্বৃত্তরা।

বজলুর রহমান জানান, গরু একটি নীল রঙের পিকআপে তোলার সময় তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি চিৎকার করলে তিন থেকে চারজনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। চোরদের শনাক্ত ও চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।’

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেলওয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: বিভিন্ন স্টেশনে আটকা চার আন্তনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

কামারখন্দের সেই হৃদয়ের পাশে দাঁড়ালেন জ্বালানিমন্ত্রী, দিলেন ৫০ হাজার টাকা সহায়তা

৩০ বছর পর আবারও মাঠে, রেফারির বাঁশিতে শৈশবে ফেরা

সিরাজগঞ্জে নকল থাই ডায়াপার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি দাবিতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ