হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। 

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার হাজরাহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে আব্দুর রাজ্জাক কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আব্দুর রাজ্জাক বিকেলে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে করে এসে হাজরাহাটি বাজারে অটোরিকশাটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা তিন ব্যবসায়ীর ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চরভানুডাঙ্গা সড়কে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজ্জাককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।

আহত আব্দুর রাজ্জাকের সঙ্গে থাকা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ‘গরু বিক্রি বাড়ি ফেরার পথে হাজরাহাটি বাজারে আমাদের অটোরিকশাকে থামায় মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক। এর পরপরই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রাজ্জাকের কাছে থাকা আমাদের ৬ লাখ ৯০ হাজার কেড়ে নিয়ে তারা পালিয়ে গেছে।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ঢাকামুখী লেনে তীব্র চাপ

বিএসটিআই অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, জরিমানার পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা

যমুনা নদী থেকে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যমুনা সেতুতে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ

যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটি টাকা ছাড়িয়েছে