হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে নৌকাবাইচ ঘিরে উৎসবের আমেজ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮টি পানসি এবং ১২টি কোষা নৌকা অংশ নিচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮টি পানসি এবং ১২টি কোষা নৌকা অংশ নেয়। আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।