সিরাজগঞ্জ শহরের চায়না বাঁধ এলাকার কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চায়না বাঁধ এলাকার কাঁশবনের ভেতরে অস্ত্র ও গুলি থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল। পরে সেখান থেকে একটি দেশীয় রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।