হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ইসমাইল হোসেন (১৫) নামের এক অটোচালককে হত্যার অভিযোগে মো. আব্দুল্লাহ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতেই তাড়াশ উপজেলার কুন্দইল-তাড়াশ আঞ্চলিক সড়কের দীঘি এলাকার একটি ধানখেত থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। 

ইসমাইল নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। এই হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুল্লাহও একই এলাকার শ্রীপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। 

এ নিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অটোরিকশা ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১২টার দিকে তিনি চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দীঘি নামক এলাকার এক ধানখেত থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা হয়েছে।’ 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকালে তাড়াশে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ইসমাইল হোসেনের অটোরিকশায় ওঠেন আব্দুল্লাহ। পরে দুপুর ১২টার দিকে তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দীঘি এলাকায় গলায় গামছা পেঁচিয়ে ইসমাইল হোসেনকে শ্বাসরোধে হত্যা করেন আব্দুল্লাহ। এরপর পাশের ধানখেতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তিনি। পরে উপজেলার মাধাইনগরের কাস্তা এলাকায় বিক্রি করতে গেলে স্থানীয়দের কাছে অটোরিকশাটি চোরাই বলে সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা ধোলাই দিয়ে তাঁকে মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের কাছে নিয়ে যায়। সন্ধ্যার দিকে নিহত ইসমাইলের স্বজনদের খবর দেওয়া হয়। সেখানে সালিশে আব্দুল্লাহর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে সোপর্দ করা হয়।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে