হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার মনির আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজারসংলগ্ন পাকা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গভীর রাতে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তাঁরা। যুবকের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানার জন্য কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার