হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সড়কের পাশে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের নাকে রক্ত লেগে ছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো যানবাহন থেকে পড়ে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে