হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাজীপুরে সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কাজীপুরে সাবেক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে জাহাঙ্গীর আলম নামের এক সাবেক শিক্ষকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে ওই শিক্ষকের বাড়ির একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

কাজীপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটলে ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে।’

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বস্তা পরিবর্তন করে নাজিরশাইলের বস্তায় রাখা হয়েছিল। আপাতত শিক্ষকের ওই গুদাম ও চালের বস্তাগুলো সিলগালা করা হয়েছে। পরে খাদ্যগুদামে হস্তান্তর করা হবে।’

সাবরিন আক্তার আরও বলেন, ‘ওই শিক্ষক জানিয়েছেন, রিপন শেখ নামের এক স্থানীয় চাল ব্যবসায়ী তাঁর গুদাম ঘর ভাড়া নিয়ে চাল রেখেছেন।’

এ বিষয়ে সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম ও চাল ব্যবসায়ী রিপন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী