হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে দুম্বার মাংস ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি লিটন মির্জাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটন তাড়াশ পৌর সদরের থানাপাড়া মহল্লার মৃত নাজু মির্জার ছেলে।

জানা গেছে, ২৯ অক্টোবর তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়। এদিন দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত এক কার্টন দুম্বার মাংস ওই মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ গ্রহণ করেন। এরপর তিনি মাংসের কার্টন নিয়ে উপজেলা মসজিদের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী তা ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামিদের শনাক্ত করে। পরে দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মহতামিম মো. নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মামলার প্রধান আসামি লিটন মির্জাকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, মামলার মূল আসামি লিটন মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫