হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পণ্যের গায়ে লেবেল ও বিএসটিআই অনুমোদন না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না করা এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর উপজেলায় পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার এসএস রোড এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এসএস রোড এলাকায় ব্রেড ও কেকে যথাযথ লেবেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী টেস্টি ট্রিটের ব্যবস্থাপক মো. শিবলী সাদিককে ১৫ হাজার টাকা, মেসার্স যুগলকৃষ্ণ ভান্ডারের মালিক সরুপ সাহাকে ৮ হাজার টাকা এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে সদরের কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও আনসারের একটি দল সহযোগিতা করে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫