হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ল লাইব্রেরিতে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ধাক্কা দেয় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী শুভ বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। খবর পেয়ে এসে দেখি, দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এতে দোকানে থাকা আলমারি, শোকেস, টেবিল ভেঙে গেছে।’

দোকানে সিমেন্টের খুঁটি ও শাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে তিনি নাটোর থেকে এখানে আসতেছেন বলেও জানান দোকানমালিক।

প্রত্যক্ষদর্শী রব্বানি নামের এক ভ্যানচালক বলেন, ‘ট্রাকটি কাতা পাড়তে পাড়তে যাচ্ছিল। পরে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে।’

পাশের এক দোকানি বলেন, ‘আমি দূর থেকে খেয়াল করছি, বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল। একপর্যায়ে এসে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। এ সময় জোরে শব্দ হয়।’

কাজীপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘খোঁজ নিয়েছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী