হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

১৫ পুলিশ হত্যা মামলা: লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ বুধবার আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অদেশ দেন।

আদালতের জিআরও আবু সাঈদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্র থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটসহ ১৫ পুলিশকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওই মামলায় ৫ জানুয়ারি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

কামারখন্দের সেই হৃদয়ের পাশে দাঁড়ালেন জ্বালানিমন্ত্রী, দিলেন ৫০ হাজার টাকা সহায়তা

৩০ বছর পর আবারও মাঠে, রেফারির বাঁশিতে শৈশবে ফেরা

সিরাজগঞ্জে নকল থাই ডায়াপার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি দাবিতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ

শিলপাটার শিল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা গিলে খাচ্ছে স্কুল, বসতবাড়ি