হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক।

আজ রোববার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকারপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে হাসি খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসি জেলার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।

হাসির মা সেলিনা খাতুন বলেন, ‘পারিবারিকভাবে তিন বছর আগে হাসির বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই হাসি খাতুন ও জাকারিয়ার মধ্যে সমস্যা সৃষ্টি হয়। হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জেরেই শনিবার রাতে আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়।’

সেলিনা খাতুন আরও বলেন, ‘আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী