হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকসহ দুই মাদক কারবারি আটক, ২৩৭ গ্রাম হেরোইন জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আটক করা দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় তাঁদের কাছ থেকে ২৩৭ গ্রাম হেরোইন, একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। অভিযানে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (৫৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারীপুর পূর্বপাড়া গ্রামের বাবুল শাহ (৬০) নামের দুজনকে আটক করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি: সংগৃহীত

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে

কানে হেডফোন লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন আটক