হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভোরে হাঁটতে বেরিয়ে লাশ হলেন স্ত্রী, আহত স্বামী

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের কাজীপুরে হতাহতদের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে হাঁটতে বের হয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত ও তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জুলেখা খাতুন (৪০)। তিনি ছালাভরা পূর্বপাড়া গ্রামের হারুনর রশীদের (৫০) স্ত্রী। আহত হারুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ফজরের নামাজ আদায় করে স্বামী-স্ত্রী বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। পথে ছালাভরা বাজারের পূর্ব পাশে করাতকলের কাছে একটি দ্রুতগতির ট্রাক দুজনকে ধাক্কা দেয়। এতে জুলেখা ছিটকে পাশে করাতকলের গাছের গুঁড়ির ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। হারুনকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনা খুব ভোরে ঘটায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজখবর নিয়েছে।’

কাজীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, খোঁজখবর নিয়েছি। নিহতের নিকটাত্মীয়দের কোনো অভিযোগ নেই। তাঁরা মরদেহ দাফনের ব্যবস্থা করবেন।’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী