হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান। 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, ‘রাজাপুর এলাকায় সকালে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি অটোরিকশাসহ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় জব্দ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী