হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে ভোট কেনার সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ জহুরুল ইসলাম ভূঁইয়া নামে ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।  

আজ বুধবার দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম সরকারের (প্রতীক দোয়াত-কলম) পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত-কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী