হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অতীতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আ.লীগ: টুকু

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আলোচনা সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

অতীতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর বিরোধী মতের মানুষকে হত্যা করেছে, সম্পদ লুট করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের বড় একটি অংশ দখল করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জের এসএস রোডের মওলানা ভাসানী কলেজের সামনে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। তিনি বলেন, ‘২৪ জুলাই-আগস্টের গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর আমি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য চালিয়ে যান।’

টুকু আরও বলেন, ‘আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো সিটি হিসেবে গড়ে তোলা, যেখানে সাত রঙের মানুষের সহাবস্থান থাকবে। আগেকার দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা মিলেমিশে একসঙ্গে বসবাস করতেন এবং সব ধর্মের উৎসবে অংশ নিতেন। তখন হিন্দু, মুসলিম, খ্রিষ্টান কারও মধ্যে বিভেদ ছিল না। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারলে ধর্মীয় বিভাজনও থাকবে না, সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার