হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে এক কলেজছাত্র এবং তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হন। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি বাস জসিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে বেলকুচি উপজেলার চর সমেশপুর গ্রামে জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ সিয়াম হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। সিয়াম সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, বুধবার সকাল ৯টার দিকে সিয়াম জমিতে ধানের চারা রোপণের কাজ করছিল। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫